রাজ্যের খবর

ত্রিপুরায় NSE-র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও দক্ষতা উন্নয়নে নতুন দিগন্ত

আগরতলা, ২৮ জুলাই: ত্রিপুরা সরকারের উদ্যোগে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) অব ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনের হল নং–১-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সন্তনা চাকমা, মুখ্য সচিব জে. কে. সিনহা এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা।
ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে, SIPARD-এর সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে রাজ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান সম্প্রসারণ, যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। পাশাপাশি, এই উদ্যোগ রাজ্যের মানবসম্পদ উন্নয়ন ও দক্ষ কর্মশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মত প্রকাশ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *