
রাজ্যের খবর
ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ
ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ। বিভিন্ন কলেজের ছাত্ররা এই অবরোধ করেছে। জানা গেছে কলেজের বিভিন্ন সাবজেক্টে প্রথম সেমিস্টারের প্রায় ৬০ শতাংশ পড়ুয়া ফেল করার প্রতিবাদ এই পথ অবরোধ দীর্ঘ ৩-৪ ঘন্টা ধরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এই অবরোধ চলে ।জাতীয় সড়কের এই অবরোধের ফলে আটকে পড়ে বহু গাড়ি ।অবশেষে রাস্তা অবরোধ উঠলেও ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ দেখাচ্ছে তাদের দাবি তাদের সবাইকে একসাথে উত্তীর্ণ করতে হবে না হলে আন্দোলন আরো তেজী হবে।




