
কীর্তনের প্রসার ও সংরক্ষণে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুরু কর্মশালা

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কীর্তন শিল্পের প্রসার, সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তিনদিনব্যাপী কীর্তন বিষয়ক কর্মশালার সূচনা হয়েছে।শুক্রবার আগরতলার ভগৎ সিং যুব আবাস কেন্দ্রের প্রেক্ষাগৃহে কর্মশালার উদ্বোধন করা হয়। আগামী ৩০ আগস্ট পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা চলবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।অনুষ্ঠানে বক্তারা ত্রিপুরার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে কীর্তনের গভীর সম্পর্ক তুলে ধরেন। পাশাপাশি কীর্তন শিল্পের প্রসার, সংরক্ষণ এবং কীর্তন শিল্পীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের কর্মশালার গুরুত্বের ওপর জোর দেন।



