রাজ্যের খবর

BSF জওয়ানদের রাখি পরিয়ে মানবতার বন্ধনের বার্তা দিল ‘হৈমন্তিকা’

আগরতলা, ২৮ আগস্ট: রাখি পূর্ণিমা উপলক্ষে সীমান্তরক্ষী বাহিনীর (BSF) জওয়ানদের রাখি পরিয়ে সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও মানবতার বার্তা ছড়িয়ে দিল সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংস্থা ‘হৈমন্তিকা’। আগরতলার আখাউড়া চেকপোস্টে আয়োজিত হয় ‘রাখির সুতোয় বাঁধি মানবতার বন্ধন’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান।অনুষ্ঠানে সংস্থার সদস্যারা BSF জওয়ানদের হাতে রাখি পরিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের সঙ্গে এই আন্তরিক মিলন উৎসব দেশপ্রেম, সম্প্রীতি ও মানবতার এক অনন্য বার্তা তুলে ধরে।সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গৃহিণীদের দ্বারা পরিচালিত ‘হৈমন্তিকা’র লক্ষ্য নারীদের প্রতিভা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।এবারের রাখি উৎসবটি মাদার টেরেসার স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়। মানবসেবার আদর্শকে সামনে রেখে BSF জওয়ানদের হাতে রাখি পরিয়ে ভালোবাসা, বিশ্বাস ও মানবতার বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানানো হয়।সংস্থার সদস্যদের কথায়, “রাখির সুতো শুধু সম্পর্ক নয়, মানুষে মানুষে ভালোবাসা, বিশ্বাস ও মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *