
ত্রিপুরার কৃষিপণ্যের বিদেশে রপ্তানির শুভ সূচনা, একাধিক বিনিয়োগকারীর সঙ্গে MoU স্বাক্ষর

আগরতলা, ১০ জুলাই: ত্রিপুরার কৃষি ও উদ্যানপালন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে শুক্রবার এ.ডি. নগরস্থিত কৃষি গবেষণা কেন্দ্র থেকে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ ত্রিপুরার বিখ্যাত কালিখাসা, সুগন্ধি লেবু এবং কুইন আনারসের বিদেশে রপ্তানির শুভ সূচনা করেন।
এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার কৃষিপণ্যের পরিচিতি ও রপ্তানি সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী কৃষি ও উদ্যানপালন খাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একাধিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। সংশ্লিষ্ট মহলের মতে, এই চুক্তিগুলির ফলে রাজ্যে কৃষিভিত্তিক শিল্প, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিপণন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে।অনুষ্ঠানে কৃষি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



