
অল ত্রিপুরা এসপিও পরিবারের কল্যাণ নামক সংস্থার ব্যানারে শুক্রবার ডিআইজি হেডকোয়ার্টারের নিকট ডেপুটেশন প্রদান

অল ত্রিপুরা এসপিও পরিবারের কল্যাণ নামক সংস্থার ব্যানারে শুক্রবার এসপিও কর্মীদের পরিবারের লোকেরা দশ দফা দাবি আদায়ের পুলিশের মহা নির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করতে আসে। কিন্তু পুলিশের মহা নির্দেশক উপস্থিত না থাকায় ডিআইজি হেডকোয়ার্টার নিকট ডেপুটেশন প্রদান করে। তাদের দশ দফা দাবির ভেতর রয়েছে এসপিওদের চাকরি নিয়মিতকরণ করতে হবে।
চাকুরী অবস্থায় কোন এসপিও মারা গেলে পরিবারকে পূর্ণ বেনিফিট দিতে হবে!
পুলিশের ন্যায় এসপিও দের ১৩ মাসের বেতন প্রদান করতে হবে!
পুলিশের ন্যায় এসপিওদের ইন্স্যুরেন্স বেনিফিট দিতে হবে!
পুলিশের ন্যায় এসপিওদের মেডিকেল অ্যালাউন্স দিতে হবে!
পুলিশের ন্যায় এসপিওদের ড্রেস অ্যালাউন্স দিতে হবে!
পুলিশের ন্যায় এসপিওদের রেশন অ্যালাউন্স দিতে হবে!
পুলিশ ও টিএসআর ইন্টারডিড এর ক্ষেত্রে বয়সসীমা ৪২ এবং স্পেশাল সুযোগ সুবিধা দিতে হবে!
পুলিশের এসপিওদের এনপিএস স্কিম চালু করতে হবে!
পুলিশের ন্যায় এসপিওদের টিএডিএ প্রদান করতে হবে। প্রসঙ্গত বর্তমানে এসপিও কর্মীরা ১১৮৫০ টাকা ভাতা পেয়ে থাকে।



