রাজ্যের খবর

‘মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার-২০২৬’ উপলক্ষে আগরতলায় আলোচনা সভা, পরিচ্ছন্ন শহর গড়ার আহ্বান

আগরতলা শহরে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক পরিষেবার মানোন্নয়নে উৎসাহ দিতে আগরতলা পুর নিগম (AMC)-এর উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হচ্ছে ‘মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার-২০২৬’ আলোচনা সভা।

আগরতলার ড. শ্যামাপ্রসাদ মুখার্জী টাউন হলে হয় এই আলোচনা সভা । এই দিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কমিশনার সাজু বাহিদ সহ ডেপুটি কমিশনার। মূলত আগরতলা শহরের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনকে নিয়েই এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আগরতলা পুর নিগমের এই উদ্যোগের মূল লক্ষ্য শহরকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করে তোলা। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ‘স্বচ্ছ আগরতলা’ গড়ে তোলার লক্ষ্যে সকলের অংশগ্রহণ নিশ্চিত করাও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *