রাজ্যের খবর

রথযাত্রা মহোৎসব উপলক্ষে আগরতলা জগন্নাথ জিও মন্দিরে ধর্ম সম্মেলন, উপস্থিত রাজ্যপাল ও বিধানসভার স্পিকার

রথযাত্রা মহোৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথ জিও মন্দিরে আয়োজিত সাত দিনব্যাপী ধর্মের সম্মান ও সাধু সম্মেলন অনুষ্ঠানে রবিবার উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, রাজ্য বিধানসভার স্পিকার রামপদ জমাতিয়া, মঠের সভাপতি আচার্য ভক্তি বিচার বিষ্ণু মহারাজ, মঠ পরিচালক ভক্তি কমল মহারাজসহ বিশিষ্ট সাধু-সন্ন্যাসী, ভক্তবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক পরিবেশনা ও আধ্যাত্মিক ভাবধারার মাধ্যমে সনাতন ধর্মের আদর্শ, মানবিক মূল্যবোধ এবং সমাজে সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা এই ধরনের ধর্মীয় আয়োজন সমাজে নৈতিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মত প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *