রাজ্যের খবর

মঙ্গলবারের ম্যাচটিতে ড্র করে মাঠ ছাড়ে লালবাহাদুর ব্যায়ামাগার ও ফরওয়ার্ড ক্লাব দলের ফুটবলাররা

T.F.A পরিচালিত শ্যাম সুন্দর কোং চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লিগ আসরে মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে খেলতে নামে লালবাহাদুর ব্যায়ামাগার ও ফরওয়ার্ড ক্লাব।  এদিনের ম্যাচটি ফরওয়ার্ড ক্লাবের কাছে নিয়মরক্ষার হলেও লালবাহাদুর ক্লাবের কাছে ছিলো সুপারে দৌড়ে টিকে থাকার জন্য লড়াই। ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়ে উভয় দলের ফুটবলাররা। লিগে লালবাহাদুর ক্লাব ৮ ম্যাচে ৪ টি জয় ২ টি ম্যাচ ড্র ও ২ টি ম্যাচ পরাজিত হয় ১৪ পয়েন্ট নিয়ে সুপারের দৌড়ে টিকে রয়েছে। যদিও লালবাহাদুর ক্লাব লিগের শেষ ম্যাচে ২৭ সেপ্টেম্বর খেলতে নামবে টাউন ক্লাবের বিরুদ্ধে।  এদিকে টাউন ক্লাব ৭ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে। লিগে টাউন ক্লাবের পরবর্তী ম্যাচ নাইন বুলেট ক্লাবের বিরুদ্ধে। নাইন বুলেট ক্লাব সুপারে দৌড়ে টিকে থাকার জন্য ২৫ সেপ্টেম্বর টাউন ক্লাবের বিরুদ্বে জয়ের প্রয়োজন। কেননা নাইন বুলেট ক্লাব ৮ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে। ফলে টাউন কে পরাজিত করা ছাড়া সুপারে দৌড়ে টিকে থাকা অসম্ভব নাইন বুলেট ক্লাব এর কাছে। এই ম্যাচে যদি টাউন ক্লাব পরাজিত হয় কিংবা ড্র করে, সেদিক দিয়ে লালবাহাদুর ক্লাবের কাছে বাড়তি সুযোগ রয়েসে সুপারে যাওয়ার জন্য। ২৫ সেপ্টেম্বর নাইন বুলেট ক্লাব ও টাউন ক্লাবের বিরুদ্ধে হওয়া ম্যাচটি মধ্যে যেই ক্লাবেই জয় লাভ করে, লিগের শেষ চারে যাবার জন্য লালবাহাদুর ব্যায়ামাগার ও টাউন ক্লাবের মধ্যে হওয়া ম্যাচটি জয়ের প্রয়োজন লালবাহাদুর ব্যায়ামাগারের। ২৫ সেপ্টেম্বর নাইন বুলেট ক্লাব ও টাউন ক্লাবের ম্যাচের ফলাফলের উপর ভিওি করে, সুপার চারে যাওয়ার জন্য মরন-বাচার লড়াই হবে লালবাহাদুর ক্লাব ও টাউন ক্লাবের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *