রাজ্যের খবর
টিসিএ ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় কংগ্রেসের কর্মী সমর্থকরা

গত শনিবার রাজ্যের প্রাক্তন রঞ্জি খেলোয়াড় প্রণব দেবনাথকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। ত্রিপুরা বনাম মুম্বাই দলের ম্যাচ দেখতে উনি উনার মেয়েকে নিয়ে গিয়েছিলেন সেখানে উনাকে অসম্মান করা হয় বলে উনার অভিযোগ। প্রাক্তন খেলোয়াড়দের অসম্মান সহ টিসিএর বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সোমবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে টি সি এর সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অবিলম্বে সভাপতি এবং সচিব কে পদত্যাগ করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান সদর জেলা কংগ্রেস।



