
রাজ্যের খবর
শব্দদূষণের ক্ষতিকর প্রভাব ও আইন সম্পর্কে সচেতন করতে আগরতলায় কর্মসূচি

আগরতলা, ১১ অক্টোবর, রবিবার: শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং শব্দ নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন ও বিধি সম্পর্কে অবহিত করার লক্ষ্যে রবিবার আগরতলার জেলা ও দায়রা বিচারকের আদালত ভবনে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা বিচারক এ. পাণ্ডে, অতিরিক্ত জেলা বিচারক এস. ডি. সিং, বিচার বিভাগীয় আধিকারিক রামানুজ ভট্টাচার্য-সহ অন্যান্য বিচারকরা।উৎসবের সময় মাইক, লাউডস্পিকার, উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম এবং বাজির শব্দের কারণে শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও সাধারণ নাগরিকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অতিরিক্ত শব্দের প্রভাব শ্রবণশক্তি, ঘুম এবং মানসিক স্বাস্থ্যের উপরও পড়তে পারে। এই পরিস্থিতিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে আইনি সচেতনতা গড়ে তোলার উপর কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।



