রাজ্যের খবর

পশ্চিম থানায় নেশাসক্ত যুবকের তাণ্ডব, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা | বুধবার, ২৬ আগস্ট ২০২৬আগরতলা পশ্চিম থানায় এক নেশাসক্ত যুবকের তাণ্ডবকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, প্রতাপগড় এলাকার ওই যুবক থানায় ঢুকে ব্রাউন সুগারের দুটি “কোটা” দাবি করে দীর্ঘক্ষণ অবস্থান করে এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানার পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও দু’বার স্ট্রেচার থেকে নেমে গিয়ে হাসপাতালে যেতে অস্বীকার করে যুবকটি।ঘটনার পর আরও গুরুতর অভিযোগ ওঠে, থানার ভেতর থেকেই ওই যুবককে নেশাজাতীয় সামগ্রী দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।ঘটনাকে ঘিরে নেশাবিরোধী অভিযানের কার্যকারিতা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *