
রাজ্যের খবর
ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠাতা দিবস পালিত

আগরতলা, ১১ জুলাই: ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শনিবার সকালে পুরাতন মোটর স্ট্যান্ডস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠাতা দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাতা দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ঐক্য, অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শংকর প্রসাদ দত্ত, অমল চক্রবর্তী এবং ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানিক সাহা-সহ সংগঠনের অন্যান্য সদস্য ও কর্মীরা।



