রাজ্যের খবর

৫০ টাকা লেনদেনকে কেন্দ্র করে পুলিশ–দোকানদারের সংঘর্ষ, দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা

আগরতলা, প্রকাশ বার্তা: রাজধানীর গুয়ালাবস্তি এলাকায় একটি সাইকেল মেকানিকের দোকানে মাত্র ৫০ টাকা লেনদেনকে কেন্দ্র করে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি) থানার পুলিশকর্মী ও দোকানদারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় দুই পুলিশকর্মী আহত হন বলে পুলিশের দাবি।পুলিশ জানিয়েছে, ঘটনার জেরে দোকান মালিক দুলাল দেবনাথ এবং অপর এক ব্যক্তি উপেন্দ্র সিং-কে আটক করা হয়েছে।অন্যদিকে দোকান মালিকের পরিবারের অভিযোগ, পুলিশ দোকানে এসে মারধর চালায় এবং দুলাল দেবনাথসহ আশেপাশের আরও কয়েকজনকে শারীরিকভাবে হেনস্তা করা হয়।ঘটনার পর উভয় পক্ষই নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় পৃথক মামলা দায়ের করেছে। কীভাবে ৫০ টাকা লেনদেনের বিষয়টি সংঘর্ষে রূপ নিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *