রাজ্যের খবর

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার হার ছিনতাই, আরও এক অভিযুক্ত গ্রেপ্তার; মোট ধৃত ২

আগরতলা, প্রকাশ বার্তা: সুকান্ত পল্লীতে এক ছাত্রীর গলা থেকে সোনার হার ছিনতাইয়ের ঘটনায় তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট বিকেলে শান্তিকামী ক্লাব সংলগ্ন সুকান্ত পল্লী এলাকায় এক ছাত্রীর গলা থেকে সোনার হার ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে এসআই জয়নাল হোসেন-এর নেতৃত্বে পুলিশ আরও এক অভিযুক্ত গৌতম দেব-কে গ্রেপ্তার করে।মঙ্গলবার ধৃত গৌতম দেবকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছিনতাই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *