
রাজ্যের খবর
ব্রজনগরে বিশ্ব হিন্দু পরিষদের ‘স্থাপনা দিবস’ উদযাপন

আগরতলা: রানীরবাজার নগর প্রখণ্ডের অন্তর্গত ব্রজনগর আশ্রমটিলা এলাকায় সম্মানীয় শ্রী ঊষা রঞ্জন ভৌমিক মহোদয়ের বাসভবনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হিন্দু পরিষদের ‘স্থাপনা দিবস’ উদযাপন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তের কার্যালয় প্রমুখ সম্মানীয় শ্রী অবিনাশ কৃষ্ণ দাস মহোদয় এবং ত্রিপুরা প্রান্তের সামাজিক সমরসতা প্রমুখ সম্মানীয় শ্রী প্রাণ কৃষ্ণ কর্মকার মহোদয়।এদিনের অনুষ্ঠানে বিশ্ব হিন্দু পরিষদের সাংগঠনিক কার্যক্রম, সামাজিক সম্প্রীতি ও হিন্দু সমাজের ঐক্য-সংহতি নিয়ে আলোচনা হয়। উপস্থিত সকলেই সংগঠনের আদর্শ ও সামাজিক দায়বদ্ধতাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।



