রাজ্যের খবর

সংখ্যালঘু বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে আরও ৮৭.৭৬ লক্ষ টাকা ঋণ বিতরণের উদ্যোগ

আগরতলা, ৬ অক্টোবর: সংখ্যালঘু সম্প্রদায়ের বেকার যুবক-যুবতী ও যোগ্য উপভোক্তাদের স্বনির্ভর করে তুলতে ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন কর্পোরেশন লিমিটেড। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কর্পোরেশনের চেয়ারম্যান জসীমউদ্দীন ঋণ বিতরণ ও অবশিষ্ট তহবিলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।তিনি জানান, জাতীয় সংখ্যালঘু উন্নয়ন ও অর্থায়ন কর্পোরেশনের কাছ থেকে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন কর্পোরেশন লিমিটেড মোট ২ কোটি ৮৯ লক্ষ টাকা তহবিল পেয়েছে। গত ২৮ মে ২০২৬ ওই অর্থ কর্পোরেশনের কাছে আসে। এরপর যোগ্য উপভোক্তাদের মধ্যে ঋণ বিতরণের জন্য ৪ জুন, ১৩ জুন, ১৪ জুন, ১ আগস্ট ও ২ আগস্ট বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।কর্পোরেশনের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ২ কোটি ১ লক্ষ ২৩ হাজার ৪২০ টাকা যোগ্য উপভোক্তাদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। বর্তমানে কর্পোরেশনের কাছে ৮৭ লক্ষ ৭৬ হাজার ৫৮০ টাকা অবশিষ্ট রয়েছে। এই অর্থও দ্রুত যোগ্য উপভোক্তাদের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *