
রাজ্যের খবর
৩০ লক্ষ টাকার বাজেটে ৫৯তম দুর্গাপূজার প্রস্তুতি, ‘কাচের মায়াজাল’ থিমে চমক দেবে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন

আগরতলা, 2 আগস্ট : আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম দুর্গাপূজার আয়োজন করতে চলেছে। এবারের পূজার মূল আকর্ষণ থাকছে ‘কাচের মায়াজাল’ থিম, যা দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেবে।
রবিবার ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এবারের পূজার থিমের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। একই সঙ্গে পূজার শুভ সূচনা উপলক্ষে ঐতিহ্য মেনে খুঁটি পূজার আয়োজন করা হয়।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষ শিল্পীদের হাত ধরে পূজামণ্ডপ ও থিমের সাজসজ্জা সম্পন্ন হবে। প্রতিবছরের মতো এবারও নান্দনিক মণ্ডপ, আলোকসজ্জা এবং সৃজনশীল ভাবনায় দর্শকদের আকৃষ্ট করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে যখন স্পোর্টিং ইউনিয়ন।



